ঢাকায় রিয়েলমি সি সেভেন্টিন অবমুক্ত

২১ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৪০  
বাংলাদেশের বাজারে উন্মোচনের মধ্য দিয়ে ‘সি সেভেন্টিন’ স্মার্টফোনটি অবমুক্ত করলো রিয়েলমি। সোমবার ( ২১ সেপ্টেম্বর) ঢাকায় সামাজিক দূরত্ব মেনে স্মার্টফোনটির ফার্স্ট গ্লোবাল লঞ্চ হয়। ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লে, মোস্ট পাওয়ারফুল ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও এআই কোয়াড ক্যামেরার স্মার্টফোনটি দাম রাখা হয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা। তবে মঙ্গলবার দারাজে বিশেষ মূল্যে ১৪ হাজার ৯৯০ টাকায় এবং ২৪ সেপ্টেম্বর থেকে দেশের সকল স্মার্টফোন স্টোরে পাওয়া যাবে ফোনটি। বাংলাদেশে ফার্স্ট গ্লোবাল লঞ্চ সম্পর্কে রিয়েলমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার টিম শাও বলেন, “পূর্ববর্তী সময়গুলোতে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে চমৎকার সাড়া পেয়ে রিয়েলমি সি সেভেন্টিনের গ্লোবাল লঞ্চ এ দেশের বাজার থেকেই শুরু করছি। আমরা সবসময়ই টেক-ট্রেন্ডি পণ্য নিয়ে কাজ করে আসছি, এবং আমাদের বিশ্বাস ৯০ হার্টজের সুপার স্মুথ ডিসপ্লে, পাওয়ারফুল র্যাম, রম, ট্রেন্ডসেটিং ডিজাইন ও বিশাল ব্যাটারির সাথে এ ফোন ব্যবহারকারীর প্রযুক্তিগত চাহিদা পূরণ করে অনন্য স্মার্টফোন অভিজ্ঞতা দেবে।”